৭ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
আল্লামা আব্দুল হাদী ফাদ্বলি আর নেই

সৌদি আরবের শিয়া আলেম ও আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উচ্চতর পরিষদের এ সদস্য বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সম্প্রতি তিনি ইরান সফরে এসে বার্ধক্যজনিত অসুস্থতায় পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা। তার অসুস্থতার খবর ইসলামি বিপ্লবের মহান নেতা শুনে তাকে দেখতে হাসপাতালে যান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের প্রখ্যাত আলেম ও আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উচ্চতর পরিষদের (মাজমা) সদস্য ‘আল্লামা ড. আব্দুল হাদী ফাদ্বলি’ গতরাত -৭ই মার্চ- বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মাজমা’র সাধারণ পরিষদের সদস্য ‘আব্দুল মাজিদ আল-বাখশী’ বার্তা সংস্থাকে এ বিষয়টি সত্যায়িত করেছেন।

সৌদি আরবের শীর্ষস্থানীয় এ আলেম সম্প্রতি ইরান সফরে এসে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর ইসলামি বিপ্লবের মহান নেতা হযরত আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী শুনে আল্লামাকে দেখতে হাসপাতালে যান।

আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী আল্লামা ফাদ্বলীকে দেখতে এসে তার ডান হাত নিজের হাতে নিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন : ‘এ হাত দ্বারা তিনি ইসলামের অনেক খেদমত করেছেন’।

আল্লামা ফাদ্বলিও কৃতজ্ঞতা স্বীকার করে বলেন : সাইয়্যেদে’র (সর্বোচ্চ নেতা) দোয়াতে আমি সুস্থতা লাভ করেছি।

২০১১ সালে আল্লামা আব্দুল হাদী ও মরহুম আল্লামা সৈয়দ আখতার রাজাভিকে আন্তর্জাতিক অঙ্গনে হাওযা ইলমিয়া’র দুই জন স্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা উভয়েই ইসলাম বিশ্বকে বিভিন্ন ইলমি সেবা দান করেছেন।#